শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০১:৪১ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিশ্রুতি মতো আগাম অর্থ নিয়েও ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না অ্যাস্ট্রাজেনেকা, মামলার প্রস্তুতি নিচ্ছে ইইউ

আসিফুজ্জামান পৃথিল: [৩] কেনো দ্রুত সরবরাহ বাড়ানো যাচ্ছে না এই প্রশ্নে ব্রিটিশ ওষুধ কোম্পানিটির কাছে তড়িৎ জবাব চায় ইইউ। ব্লকটির স্বাস্থ্য কমিশনার স্টেলা কিরিকাকিডেস এক চিঠিতে এই জবাব চেয়েছেন। এতে অভিযোগ করা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকা চুক্তি মোতাবেক ভ্যাকসিন সরবরাহ করতে পুরোপুরি ব্যর্থ। পলিটিকো

[৪] স্টেলা বলেন, ‘আমাদের সিরিয়াস প্রশ্ন রয়েছে। আমরা এখনই এর জবাব চাই।’ আমরা খুব বেশি অসন্তুষ্ট। তারা চুক্তির খেলাপ করছে।’

[৫] স্টেলা বলেন, চুক্তির বাইরে গিয়েও এই ভ্যাকসিন রপ্তানি করা হচ্ছে। এ কারণে রপ্তানি কঠিন করার কথা ভাবছেন তারা। তিনি বলেন, ‘নিজ নাগরিকদের বাঁচাতে আমরা যে কোনও কঠিন পদক্ষেপ গ্রহণ করবো। প্রয়োজনে বেলজিয়ামে তৈরি ফাইজারের ভ্যাকসিন যুক্তরাজ্যে রপ্তানি বন্ধেরও হুশিয়ারি দেন তিনি। বিবিসি

[৬] তবে এক্ষেত্রে বেশ সফল বলা যায় বাংলাদেশকে। একমাত্র বাংলাদেশই নিজেদের দেশে উৎপাদন না করে চুক্তি মোতাবেক সঠিক সময়ে এই ভ্যাকসিনের চালান বুঝে পেয়েছে। বাংলাদেশের ভ্যাকসিনটি উৎপাদন করেছে সেরাম ইন্সটিটিউট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়