শিরোনাম
◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর ◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০১:৪৯ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পীকারের সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলানের সৌজন্য সাক্ষাৎ

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সোমবার তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেন।

[৩] সাক্ষাৎকালে তাঁরা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, কোভিডকালীন উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি, অভিবাসন ইস্যু, সংসদীয় সম্পর্কের উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ প্রভৃতি নিয়ে আলোচনা করেন।

[৪] স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দু’দেশের সংসদ সদস্যদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সংসদীয় সম্পর্ক আরো জোরদার করা সম্ভব। দক্ষ কর্মী সৌদি আরবে পাঠাতে বাংলাদেশ যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বলে উল্লেখ করেন স্পীকার। বাংলাদেশ হতে আরো অধিক সংখ্যক দক্ষ কর্মী সৌদি আরবে কর্মসংস্থানের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান স্পীকার। এসময় মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে রাষ্ট্রদূতের মাধ্যমে শুরা কাউন্সিলের চেয়ারম্যানকে আমন্ত্রণ জানান স্পীকার।

[৫] ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কোভিডকালীন সময়েও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে প্রণোদনা ঘোষণার মাধ্যমে সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একজন ব্যক্তিও যেন খাদ্যাভাবে মৃত্যুবরণ না করে সেজন্য সারা দেশে খাদ্যসামগ্রী যথাসময়ে বিতরণ করেছে সরকার। সকলের জন্য করোনা ভ্যাক্সিন নিশ্চিতকরণেও নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সরকারের দূরদর্শী নেতৃত্বের কারণে কোভিড পরিস্থিতিতেও দেশে খাদ্যাভাব পরিলক্ষিত হয়নি। এসময় রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান কোভিডকালীন সময়ে সরকারের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টার প্রশংসা করেন।

[৬] রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন, একত্রে কাজ করার জন্য দু’দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ তৈরি করা প্রয়োজন। এর মাধ্যমে দু’দেশের সংসদীয় সম্পর্কের অধিকতর উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

[৭] স্পীকার বলেন, অনেক সমস্যা থাকা সত্ত্বেও মায়ানমারের রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দিয়ে ও তাঁদের প্রতি মানবিক ভূমিকা রেখে বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন ‘মানবতার মা’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রোহিঙ্গা সমস্যা সমাধানে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন স্পীকার।

[৮] রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

[৯] এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ