শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০১:৩৩ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরা জেলা জজের মানবিকতা, নিজের হুমকিদাতার জামিন আদেশ

সাতক্ষীরা প্রতিনিধি : [২] জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি তার আদালত এমন একজন আসামিকে জামিন দিয়েছেন যিনি তাকেই হুমকি দিয়েছিলেন।

[৩] জামিনপ্রাপ্ত আসামি হলেন, শ্যামনগর উপজেলার যাদবপুর কৈখালী গ্রামের মনোরঞ্জন মন্ডলের ছেলে গোবিন্দ কুমার মন্ডল।

[৪] জানা যায়, আসামি গোবিন্দ কুমার মন্ডল ২০২০ সালের ৪ নভেম্বর ভূয়া সচিব সেজে মোবাইল ফোনে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন দিয়ে চাঁদা দাবিসহ হুমকি দেন। এ ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতের নাজির আব্দুল কাদের গাজী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় গত বছরের ৩০ নভেম্বর রাতে শ্যামনগর থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। প্রায় দুই মাস কারাভোগের পরও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কোন সদস্য আসামি গোবিন্দ কুমার মন্ডলের মামলা পরিচালনায় যুক্ত না হওয়ায় এবং তাকে জামিনের চেষ্টা না করায় তিনি কারাগারে অন্তরীন ছিলেন। অবশেষে বিচারক স্ব-প্রণোদিত হয়ে নিজ উদ্যোগে বন্দী গোবিন্দ মন্ডলের জামিনের আবেদন সংগ্রহ করেন এবং তাকে লিগ্যাল এইড প্রদানের নির্দেশ দেন। মানবিক বিচারক বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে আসামি পক্ষ রোববার জামিনের আবেদন জানালে তাকে জামিনে মুক্তির নির্দেশ দেয়া হয়। একই সাথে জামিন উত্তর ও পরবর্তীতে ব্যবস্থাগুলো উদার বিচারক নিজেই সম্পন্ন করলেন।

[৫] উল্লেখ্য , ইতিপূর্বে ম্যাজিষ্ট্রেট আদালত তার জামিন আবেদন নাকচ করেন।

 

  • সর্বশেষ