শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০১:৪৯ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি মদ খাই, আমার লাইসেন্স আছে: চাঁদপুরে আটক হওয়া তরুণী (ভিডিও)

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও ১ বোতল ফেন্সিডিলসহ যুথি (২২) ও রবিউল করিম (৩৩) নামে দুইজনকে আটক করেছে। এ সময় তাদের বহন করা প্রাইভেটকার এক্সিও (ঢাকা মেট্রো জ-২৯-২০৯৫) জব্দ করা হয়।

আটক যুথি নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলাকান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। বর্তমানে সে মিরপুর-১২ পল্লবী থানা এলাকায় বসবাস করে।  

অপর আটক রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। তিনি যুথির বন্ধু।

পুলিশ জানায়, নিজেকে একজন ডান্সার হিসেবে পরিচয় দেওয়া যুথি বলেন, “আমি মদ খাই, আমার লাইসেন্স আছে।” ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে এসছেন সেজন্য এগুলো সাথে এনেছেন।

এ ঘটনায় হাজীগঞ্জ থানার এস.আই সাজ্জাদ হোসেন মাদক আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-২৩, তারিখ ২৯/১০/২০২৫।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোর রাত ৪ টায় চেকপোস্ট পরিচালনার সময় প্রাইভেটকারে তল্লাশি চালালে তাদের কাছে ইয়াবা ও ফেন্সিডিলসহ পাওয়া যায়। তাদেরকে আটক করার পাশাপাশি ও গাড়ী জব্দ করা হয়েছে। এছাড়াও মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ