শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ১২:৫৭ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাশরাফিকে ছাড়িয়ে ওয়ানডেতে নতুন রেকর্ড গড়লেন মুশফিক

মাহিন সরকার: [২] বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন মুশফিকুর রহিম। দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।

[৩] বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যা এখন মুশফিকের নামের পাশে। সোমবার ২৫ জানুয়ারি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেই মাশরাফিকে ছাড়িয়ে যান দেশ সেরা এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

[৪] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলে মাশরাফিকে স্পর্শ করেন মুশফিক যেখানে তাদের দুইজনেরই ওয়ানডের সংখ্যাটা ছিল ২২০। আর আজ তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমে ২২১ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েন মুশফিক।

[৫] মুশফিক-মাশরাফি ছাড়াও দুইশোর বেশি ম্যাচ খেলেছেন আর দুজন বাংলাদেশি ক্রিকেটার। জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম খেলছেন ২১০টি ওয়ানডে। আর সাকিব খেলছেন ২০৯টি। এই চারজন ছাড়া বাংলাদেশের আর কেউ এখনো দুশোর বেশি ওয়ানডে খেলেননি। এছাড়া মাহমুদউল্লাহ খেলেন ১৯১ ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়