শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৯:১৭ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চসিক নির্বাচনকে সামনে রেখে মক ভোটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন

রাজু চৌধুরী : [২] আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে মক ভোটিংয়ের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

[৩] সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা - ৪ টা মক (প্রতীকী) ভোটের ব্যবস্থা করে নির্বাচন কমিশন। সরেজমিন দেখা যায়, নগরীর কোতোয়ালী থানাধীন বিভিন্ন কেন্দ্রে নির্ধারিত সময়ের কিছু সময় পরে মক ভোটিংয়ের সরঞ্জাম পৌঁছায় তবে ভোটার উপস্থিতিও খুব কম ছিলকেন্দ্রগুলোতে।

[৪] জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান সাংবাদিকদের বলেন, নগরের ৭৩৫টি ভোটকেন্দ্রে একযোগে মক ভোটিংয়ে ব্যবস্থা রাখা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত।

[৫] তিনি জানান, অল্প কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিন সহ সরঞ্জাম পাঠাতে দেরি হয়েছে।
ভোটাররা দ্রুত ভোট দিতে দ্রুত সময়ের মধ্যে ভোটিং মেশিন স্থাপন করা হচ্ছে।

[৬] প্রসঙ্গত, সিটি কর্পোরেশন নির্বাচননে ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ৭৩৫টি। মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।

[৭] ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কাউন্সিলর পদপ্রার্থী মো. হারুনুর রশিদ।

[৮] ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ