শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাজারো জনতার ভালোবাসায় সিক্ত হলেন মোহনগঞ্জের নবনির্বাচিত মেয়র

সুস্থির সরকার: [২] নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র এডভোকেট লতিফুর রহমান রতনকে সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। হাজারো জনতার উপস্থিতিতে প্রিয় নেতা মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লতিফুর রহমান রতনকে ৪র্থ বারের মত মেয়র হিসাবে নির্বাচিত করে নির্বাচনোত্তর ফুলেল সংবর্ধনা প্রদান করেন।

[৩] রোববার (২৪ জানুয়ারী) দুপুর ২ ঘটিকায় স্থানীয় উসমান গণি ময়দান (মুক্ত মঞ্চ) চত্বরে বিশাল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

[৪] মেয়র লতিফুর রহমান রতন তার সংক্ষিপ্ত ভাষণে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। বিগত দিনে যেভাবে মানুষের পাশে থেকে বর্নাঢ্য এক রানৈতিক জীবন তিনি গড়ে তোলেছেন তেমনি আগামী দিনে মানুষের পাশে থেকে মোহনগঞ্জ পৌরসভার উন্নয়নে কাজ করে যাবেন। তিনি ধন্যবাদ জানান সাজ্জাদুল হাসানকে যিনি নেত্রকোনার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন। ৪র্থ বারের মত মেয়র হিসাবে নির্বাচিত করায় মোহনগঞ্জ পৌরবাসীকে বিনম্র অভিনন্দন জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়