শিরোনাম
◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের ◈ দুপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ◈ বাংলা‌দেশ নারী দল স্কটল্যান্ডে ত্রিদেশীয় টুর্না‌মেন্ট খেলবে  ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কোর বিপক্ষে খেলতে চান না ‌লিও‌নেল মেসি  ◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০২:৪২ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হওয়ার তথ্য কোনোভাবেই সঠিক নয়: পরিকল্পনামন্ত্রী

অনলাইন রিপোর্ট: দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হয়েছে বলে এ বেসরকারি সংস্থা যে তথ্য দিয়েছে, তা কোনোভাবেই সঠিক নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। যুগান্তর

এর আগে শনিবার সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান তাদের এক গবেষণা জরিপের তথ্য তুলে ধরে বলেছিলেন, করোনাভাইরাস মহামারির অর্থনৈতিক প্রতিঘাতে দুই বছরের মধ্যে বাংলাদেশের দারিদ্র্যের হার দ্বিগুণ বেড়ে ৪২ শতাংশ হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৬ সালে দেশে দারিদ্র্যের হার ২৪ দশমিক ৩০ শতাংশ দেখিয়েছিল। তার উপর ভিত্তি করে ২০১৮ সালে সানেমের গবেষণায় দারিদ্র্যের হার ২১ দশমিক ৬০ শতাংশে নামার তথ্যও জানান তিনি।

এ দাবি প্রত্যাখ্যান করে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রণোদনা প্যাকেজসহ সরকারের নানা পদক্ষেপের কারণে দেশের অর্থনীতি প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে।

রোববার ঢাকার এফডিসিতে ‘শিল্প খাতে করোনার অভিঘাত মোকাবিলায় সরকারি উদ্যোগ’ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পরিকল্পনামন্ত্রী। ডিবেট ফর ডেমোক্রেসি এ প্রতিযোগিতার আয়োজন করে।

তিনি বলেন, আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ‘ধারণা জরিপ’ করেছি। তাতে দেখা গেছে, দেশে বর্তমানে দারিদ্র্যের হার ২২ থেকে ২৩ শতাংশের মধ্যে। তাই সানেমের তথ্য মেনে নিতে পারছি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়