শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০২:৩২ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্ত থেকে চীন আগে সেনা প্রত্যাহার না করলে নিজেদের সেনা প্রত্যাহার করবেনা ভারত

তাবাসসুম সুইটি: [২] বৈঠকের আগে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। স্থানীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের ভাষ্যমতে, রোববার স্থানীয় সময় সকাল দশটায় লাদাখের পশ্চিমাংশের মলডো সীমান্তের চীনা অংশে এই সেনা বৈঠক হয়। এনডিটিভি

[৩] এই বৈঠক কবে সফলতার মুখ দেখবে, গণমাধ্যমের করা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আপনাদের কোনও নির্দিষ্ট দিন তারিখ দিতে পারব না। কবে অচলাবস্থা কাটবে জানিনা। তবে আমরা আশা পোষণ করি দুইদেশের সেনা বৈঠকের মাধ্যমেই সংঘাতের সমাধান আসবে।

[৪] তিনি আরও জানান, শীঘ্রই ভারত তার সীমান্তে বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন করবে। তাছাড়া ভারতের প্রতি চীনের করা কিছু অভিযোগের সমাধানেরও চেষ্টা করা হবে।

[৫] প্রায় নয় মাস ধরে লাদাখ সীমান্তে দুই দেশের পাল্টাপাল্টি সেনা মোতায়ন করা নিয়ে চরম উত্তেজনা বিরাজমান। এই দীর্ঘসময় ধরে দুই দেশই অন্তত ৫০ হাজার করে সেনা মোতায়েন করে রেখেছে সীমান্তে। এর আগে কয়েক দফা দ্বি-পাক্ষিক সেনা আলোচনা ব্যর্থ হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়