শিরোনাম
◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির! ◈ ফাঁস হলো দালালচক্রের চাঞ্চল্যকর তথ্য, যেভাবে তৈরি হয় শিক্ষকদের জাল সনদ ◈ 'গুপ্ত' নিয়ে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস ◈ চাক‌রি হারা‌নো আর খারাপ জায়গায় বদ‌লির ভ‌য়ে পুলিশে আবার অস্থিরতা! ◈ ইরানকে বাদ দি‌য়ে ইতালিকে বিশ্বকাপে খেলা‌নোর প্রস্তাব উড়িয়ে দিলেন ইতালির ক্রীড়ামন্ত্রী ◈ রাজশাহীর কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল ◈ ঢাকাবাসীর জন্য তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ, গরম আরও বাড়ার শঙ্কা ◈ স্রেফ টাকার জন্য ক্রিকেটার‌দের হত‌্যা কর‌ছে ভারতীয় বোর্ড, বিসিসিআইকে এক হাত নি‌লেন ললিত মোদি ◈ বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, দুই লক্ষ্য নির্ধারণ ইসরাইলের

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জো বাইডেন নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক: [২] রোববার আমেরিকার চেম্বার অ্যামচাম আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, পৃথিবীর আর কোথাও রোহিঙ্গাদের মতো দুর্দশা দেখতে চাই না।

[৩] বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাঁতারে দাঁড়াতে গত ১২ বছর ধরে লাগাতার উন্নয়ন ভূমিকা রেখেছে উল্লেখ করে মোমেন বলেন, বাংলাদেশ সব সামাজিক সূচকে এগিয়ে চলেছে।

[৪] বর্তমানে অনেকেই তথ্য-প্রযুক্তিখাতে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। তাদের তুলে ধরতে হবে।

[৫] সরকার গৃহহীনদের পাশে দাঁড়িয়েছে এবং ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিতে কাজ করছে।

[৬] করোনা মহামারিতে মানুষকে তথ্য-উপাত্ত দিয়ে সাংবাদিকরা মানুষকে সচেতন করেছে ও সংকটে পাশে থেকেছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকতা হতে হবে স্বচ্ছ ও অনুসন্ধানমূলক। নিজেরা নিজেরা গবেষণা করে সংবাদ প্রকাশ না করাই ভালো।

[৭] মোমেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের চেয়ে ধর্ষণের ঘটনা বেশি ঘটলেও খবরের শিরোনাম হয় বাংলাদেশ।

[৮] মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য ও সেবা রপ্তানির ক্ষেত্রে অ্যামচাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

[৯] এ সময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, করোনা মহামারিতে প্রতিটি দেশই ক্ষতির মুখে পড়েছে এবং উন্নয়ন পরিকল্পনাকে কাটছাট করতে বাধ্য হয়েছে।

[১০] বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আগামীর সম্পর্ক আরও দৃঢ় ও বিস্তৃত হবে। বিশ্বনেতাদের বিশ্বব্যাপী সংঘাত-সহিংসার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়