শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৫:২০ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের সিনোভ্যাক ভ্যাকসিন হালাল, ফতোয়া দিলেন ইন্দোনেশিয়ার আলেমরা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ইন্দোনেশিয়ার ওলামা কাউন্সিল শুক্রবার এই ধর্মীয় অনুমোদন দিয়ে বলেন বিশ্বের জনবহুল মুসলিম গোষ্ঠীর মাঝে সিনোভ্যাক ভ্যাকসিন বিতরণের পথ সুগম হয়েছে। ইকোমিক টাইমস

[৩] কাউন্সিলের ফতোয়া বিভাগের প্রধান আসোরিরুন নিয়াম শোলেহ বলেছেন, ভ্যাকসিনের বিষয়ে আমরা পরিপূর্ণ ফতোয়া দিয়েছি। এখন আমরা ফুড এন্ড ড্রাগ ইনস্টিটিউশনের সবুজ সংকেতের অপেক্ষায় আছি।

[৪] দেশটির ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, সিনেভ্যাক ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল হয়েছে তুরস্ক ও ব্রাজিলে। সেই সব ট্রায়ালের সকল তথ্য আমরা সংগ্রহ করছি।

[৫] ইন্দোনেশিয়াতেও সিনেভ্যাক ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে। ১,৬২০ জন এই ট্রায়ালে অংশগ্রহণ করেছেন। আশা করা হচ্ছে, অতি শিগগিরই ক্লিনিকাল ট্রায়াল রিসার্চ টিম ইন্দোিেশয়ার রাষ্ট্রীয় ফার্মাসিউটিক্যাল ফার্ম বায়ো ফার্মাকে রিপোর্ট করবে।

[৬] ইন্দোনেশিয়া কয়েক লাখ ডোজ ভ্যাকসিন নেয়ার বিষয়ে চুক্তি করেছে। ইতিমধ্যে তিন লাখ ডোজ ভ্যাকসিন সেখানে পৌঁছেও গেছে। সেগুলো দেশটির বিভিন্ন স্থানে বিতরণের ব্যবস্থা করা হচ্ছে।

[৭] ইন্দোনেশিয়ার নোভাভ্যাক্স এবং অ্যাস্ট্রাজেনেকাসহ অন্যান্য ভ্যাকসিন কোম্পানির সাথেও চুক্তি করেছে দেশটি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ