শিরোনাম
◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা!

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০১:৩২ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব প্রত্যাখান করলো ভারতের কৃষক সংগঠনগুলো

তাবাসসুম সুইটি: [২] বৃহস্পতিবারের কৃষক সংগঠনগুলোর সঙ্গে দশম দফার বৈঠকে, কৃষি আইন প্রত্যাহারের ব্যাপারে অনড় কৃষি সংগঠনগুলোর দাবি আংশিক মেনে, ওই আইন দেড় বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। আল-জাজিরা

[৩] কৃষক সংগঠনগুলো প্রথমে বলেছিলো বিষয়টি বিবেচনা করে দেখা হবে। পরে তারা জানায়, সরকারের এই প্রস্তাব তারা মানবেন না। ফলে আইন সম্পূর্ণ প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে তারা আগের অবস্থানেই অনড় থাকায়, এখনও কাটেনি ভারতের কৃষি আইন নিয়ে সৃষ্ট অচলাবস্থা । আনন্দবাজার

[৪] বৃস্পতিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার গণমাধ্যমে জানান, কৃষি আইন দেড় বছরের জন্য মুলতবি করার প্রস্তাব দেওয়া হয়েছে কৃষক সংগঠনগুলোকে। এ বিষয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। সেই কমিটি যতক্ষণ না কোনও রিপোর্ট দেবে, ততক্ষণ কৃষি আইন বলবৎ করা হবে না। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়