শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:২৫ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের প্রথম এবং বিশ্বের ১৬ তম উইকেটরক্ষক হিসেবে রেকর্ডে নাম লেখালেন মুশফিক

মাহিন সরকার: [২] শুক্রবার ২২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ওয়ানডে দ্বিতীয় ম্যাচে দারুণ এক মাইল ফলক ছুঁলেন মুশফিক। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম উইকেটরক্ষক হিসেবে মুশফিক ৪০০ ডিসমিশালের রেকর্ড গড়লেন।

[৩] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার ২২ জানুয়ারি খেলতে নামার আগে মুশফিকের ডিসমিশাল ছিল ৩৯৯ টি। উইন্ডিজদের শেষ উইকেটটি পড়ে যায় মুশফিকের হাতে। মেহেদী হাসান মিরাজের বলে পাওয়েলকে স্টাম্পিং করে মুশফিক ছুঁয়ে ফেলেন ৪০০ ডিসমিশালের মাইলফলক।

[৪] বাংলাদেশের প্রথম আর বিশ্বের ১৬ তম উইকেটরক্ষক হিসেবে এই রেকর্ডে নাম লেখালেন মুশফিক। ৪০০ ডিসমিশালের মধ্যে মুশফিক ক্যাচ নিয়েছেন ৩১০ টি আর স্টাম্পিং করেছেন ৯০ টি।

[৫] এই রেকর্ডে সবার উপরে আছেন মার্ক বাউচার। তার ডিসমিশালের সংখ্যা ৯৯৮ টি। বাংলাদেশের মধ্যে মুশিফিকের পরে আছেন খালেদ মাসুদ পাইলট ২২৩। শুধু স্টাম্পিংয়ের বিশ্ব রেকর্ডে মুশফিক আছেন ৬ নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়