শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ১০:৩৭ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর মালিবাগে সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে ভয়ঙ্কর নির্যাতন, গৃহকর্মী ৮ দিনের রিমান্ডে

মাসুদ আলম: [২] শুক্রবার গৃহকর্মী রেখা আক্তার ও তার স্বামী ফরহাদ এরশাদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন শাহজাহানপুর থানা পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান প্রত্যেকের ৮দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

[৩] মামলার তদন্ত কর্মকর্তা বলেন, আসামি রেখা মামলার বাদী মেহেবুবার বাসায় দীর্ঘদিন ধরে কাজের মেয়ে হিসেবে কাজ করে আসছেন। রেখা ও তার স্বামী পরিকল্পনা করে বাসা ফাঁকা থাকার সুবাদে গত সোমবার সকালে বাদীর মা বিলকিস বেগমকে হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম করে। এ সময় ২৪ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা এবং একটি টেলিভিশন চুরি করে নিয়ে যায়।বিলকিস বেগম গুরুতর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

[৪] বুধবার গভীর রাতে শাহজাহানপুর থানা পুলিশের একটি দল ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের কফিলউদ্দিনের বাড়ি থেকে রেখা ও তার স্বামীকে গ্রেপ্তার করে। চুরি করা টাকার মধ্যে এক লাখেরও বেশি খরচ করে ফেলেছেন রেখা। তার কাছ থেকে বাকি ৬০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়