শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০২:৪৩ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার কৃতজ্ঞতা প্রকাশ

স্পোর্টস ডেস্ক : [২] বর্ডার - গাভাস্কার ট্রফি মঙ্গলবারই শেষ হয়েছে। ব্রিসবেনে দুরন্ত জয়ের সঙ্গে সঙ্গে সিরিজও জিতে নিয়েছে ভারত। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সিরিজ। এরপরই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি খোলা চিঠি লেখা হলো। যে চিঠিতে, ভারতীয় ক্রিকেট বোর্ড, টিম ইন্ডিয়া ও ভক্তদের অভিনন্দন জানানো হয়েছে।

[৩] করোনা আবহে যে সিরিজটা শেষ পর্যন্ত করা গেছে, তার জন্য বিসিসিআইয়ের কাছে কৃতজ্ঞ ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা চিঠিতে লিখেছে, বিসিসিআইয়ের বন্ধুত্বপূর্ণ মনোভাব, বিশ্বাস ও দায়বদ্ধতার জন্য সিরিজটা সম্পূর্ণ করা গেছে। যার ফলে গোটা বিশ্ব একটা দুরন্ত সিরিজের সাক্ষী থাকতে পারলো। এটা অন্যতম সেরা বর্ডার-গাভাস্কার ট্রফি। সে বিষয়ে সন্দেহ নেই।

[৪] ক্রিকেট অস্ট্রেলিয়ার চিঠিতে স্ট্যান্ড বাই অধিনায়ক অজিঙ্কা রাহানে, জসপ্রীত বুমরা, শুভমান গিলদের প্রশংসা করা হয়েছে। বিসিসিআইয়ের সহযোগিতা ছাড়া সিরিজটা যে করা যেত না, তা স্বীকার করে নেওয়া হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। আর দুরন্ত সিরিজ জয়ের জন্য ভারতীয় দলকে জানানো হয়েছে অভিনন্দনও। - ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট

  • সর্বশেষ
  • জনপ্রিয়