শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০২:০১ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে ভ্যাকসিন সন্তান জন্মদানের ক্ষমতা বিনষ্ট করে না, বিশেষজ্ঞদের দাবি

রাশিদুল ইসলাম : [৩] কোভিড ভ্যাকসিন নিয়ে এমন গুজবও উঠেছে তা সন্তান জন্মদান ক্ষমতা নষ্ট করছে। কিন্তু এধরনের গুজব বা ধারণা প্রত্যাখ্যান করে বিজ্ঞানীরা বলছেন এটি সঠিক নয়। অধ্যাপক লুসি চ্যাপেল আশ্বস্ত করে বলছেন কোভিড টিকার সঙ্গে সন্তান জন্মদান নিয়ে উদ্বেগের আদৌ কোনো কারণ নেই। ডেইলি মেইল

[৪] তিনি বলেন গর্ভাবস্থা, নতুন ভাইরাস ও ভ্যাকসিন ক্রমাগত গবেষণার প্রয়োজন রয়েছে। কিংস কলেজ লন্ডনের গবেষণা অধ্যাপক লুসি বলেন কোভিড টিকা নারীদের জন্মদান ক্ষমতা নষ্ট করে না।

[৫] এদিকে এক জরিপে দেখা গেছে ৫৫ হাজার ৬৪২ ব্রিটিশ নাগরিকের এক তৃতীয়াংশ যাদের বয়স ১৮ থেকে ৩৪ বছরের যারা বলছেন টিকা দেবেন না কারণ এটি গর্ভাবস্থায় জটিলতা সৃষ্টি করতে পারে বা সন্তান জন্মদানে অক্ষম করে তুলতে পারে।

[৬] তবে ৭৮ শতাংশ বলছেন তারা টিকা দেবেন। ১৮ শতাংশ তরুণী সঙ্গে ৬৫ বছরের বয়স বেশি এমন ৭ শতাংশ বলছেন তারা টিকা দেবেন না কারণ এতে সন্তান জন্মদানে ক্ষতি হতে পারে।

[৭] এধরনের ধারণার কোনো ভিত্তিই নেই বলছেন অধ্যাপক লুসি। এর কোনো তথ্য-প্রমাণও নেই। বায়োলজিক্যাল পয়েন্ট অব ভিউ থেকে এর কোনো কারণও নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়