শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৭:৪১ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংক্ষিপ্ত হলো এসএসসির সিলেবাস, কমানো হয়েছে ৩০ ভাগ

আখিরুজ্জামান সোহান: এসএসসি পরীক্ষার জন্য ২৬টি বিষয়ের সিলেবাস সংক্ষিপ্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সিলেবাস কমানো হয়েছে ৩০ ভাগ। এইচএসসি পরীক্ষার জন্য সিলেবাস কমানোর কাজও চলছে। সেই সঙ্গে ফেব্রুয়ারিতে এই দুই স্তরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরুর চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। ইনডিপেনডেন্ট

এবার যারা এসএসসি পরীক্ষার্থী, করোনার কারণে তাদের দশম শ্রেণির ক্লাস হয়নি। যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তারা অনলাইনে ক্লাস নিয়েছে।

এ অবস্থায় জুন মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে শিক্ষামন্ত্রণালয়। সেই লক্ষ্যে সিলেবাস কমানোর কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শ্রেণি ভিত্তিক দুই জন অভিজ্ঞ শিক্ষক এবং এনসিটিবির বিশেষজ্ঞরা মিলে এই কাজ করেন। যেসব অধ্যায় কম গুরুত্বপূর্ণ সেগুলো বাদ দেয়া হয়েছে। অনেক বিষয়ের অধ্যায় ছোট করা হয়েছে।

শিক্ষা গবেষকরা বলছেন, সিলেবাস কমানোর সিদ্ধান্ত ভালো। তবে শিক্ষার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

এদিকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস কমানোর কাজ চলছে। জুলাই অথবা আগষ্ট মাসে পরীক্ষা নেয়ার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়