শিরোনাম
◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৪:৫৩ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আসছে ‘রয়েল এনফিল্ড’!

ডেস্ক রিপোর্ট: ব্রিটেনের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ‘রয়েল এনফিল্ড’ আসছে বাংলাদেশে। ইফাদ অটোসের হাত ধরে বাংলাদেশে আসছে এই বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড। এছাড়াও কারখানা নির্মাণের পরিকল্পনাও আছে তাদের।

তবে রয়েল এনফিল্ড আসার পথে বাধা, সিসির সীমা নিয়ে বাংলাদেশের আইন। বাংলাদেশে বর্তমানে ১৬৫ সিসি পর্যন্ত বাইক বাজারে ছাড়ার অনুমতি রয়েছে। এই বিধিতে সংশোধন আসার কথা রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জাপানের ব্র্যান্ড সুজুকি সরকারের কাছে সিসির সীমা তুলে দেওয়া নিয়ে আবেদন করেছে। একইরকম আবেদন করেছেন রানার অটোমোবাইলস এবং জাপানেরই আরেক ব্র্যান্ড কাওয়াসাকিও।

এই বিষয়ে ইফাদ অটোস গণমাধ্যমকে জানিয়েছে, যদি মার্চের ভেতর সিসি সীমা তুলে নেওয়া হয় তাহলে আগামী মে মাস থেকেই রয়েল এনফিল্ড মোটরসাইকেল আসছে বাজারে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শিল্পনগরে ৩০ একর জমি কিনেছে ইফাদ।

রয়েল এনফিল্ড এর তিনটি মোটরসাইকেল রয়েছে ৩৫০ সিসি ক্যাটাগরিতে। এই তিনটি হচ্ছে Royal Enfield Meteor 350, Royal Enfield Bullet 350 এবং Royal Enfield Classic 350 । এই বাইকগুলো লুক-ডিজাইন সব কিছু মিলিয়ে অসাধারণ তিনটি বাইক। সময় টিভি

  • সর্বশেষ