শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয়

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফলে জেলার সবকটি আসনেই বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৭২০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট শেষ হওয়ায় জেলাজুড়ে স্বস্তি বিরাজ করছে।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল (ধানের শীষ) ১ লাখ ৬৩ হাজার ৭০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ খান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯১ হাজার ১৭৬ ভোট। এখানে কামরুল ৭২ হাজার ৫২৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী (ধানের শীষ) ৯৭ হাজার ৭৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শিশির মনির পেয়েছেন ৫৭ হাজার ৮০৬ ভোট। এর আগে প্রতিদ্বন্দ্বী শিশির মনির সামাজিক যোগাযোগ মাধ্যমে নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী কয়ছর এম আহমদ (ধানের শীষ) ৯৬ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল (ধানের শীষ) ৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এডভোকেট শামছ উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ১৮ ভোট।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন মিলন (ধানের শীষ) ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুস সালাম আল মাদানি (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।

যদিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়নি, তবে কেন্দ্র ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থীদের এই জয় নিশ্চিত বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়