শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৮:২৪ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে শক্তিশালী হচ্ছে করোনার নতুন ধরণ

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরণ মার্চের মধ্যেই যুক্তরাষ্ট্রে ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে।শুক্রবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এ বিষয়ে সতর্ক করে দেয়। এরই মধ্যে শীতে বেড়ে চলা করোনার ঢেউয়ে এটি নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্যে ৭৬ জনের শরীরে এই নতুন ধরণটি শনাক্ত হয়েছে।

আসন্ন সপ্তাহগুলোতে এই নতুন ধরণ আরও বিপদজনক হয়ে উঠবে। করোনার এই নতুন ধরণ আগেরটির তুলনায় আরও ৫০ গুণ দ্রুত ছড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এখন পর্যন্ত তৈরি হওয়া কোন ভ্যাকসিনই এটি প্রতিরোধে কার্যকর নয়।

২ কোটি ৩৫ লক্ষ আক্রান্ত এবং ৩ লক্ষ ৯১ হাজার মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র করোনায় এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। সতর্ক বার্তাটি এমন সময়ে এসেছে যখন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যে ১০ কোটি লোককে টিকা প্রদানের এক উচ্চাভিলাষী পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। ডিবিসি টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়