শিরোনাম
◈ আরও পাঁচ প্রবাসী ফুটবলার সাফ চ‌্যা‌ম্পিয়নশীপ খেল‌তে আসছে  ◈ ফিফা সভাপ‌তি ক্ষমা চাইলেও উয়েফা এখ‌নো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় ◈ আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার প্রশ্নে চ্যালেঞ্জ কোথায় ◈ রোববার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি ◈ সাকিবের দেশে ফেরার প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী—‘আর কোনো সুযোগ নেই’ ◈ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী ◈ নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব ◈ ‘শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’ ◈ সালাহউদ্দিন বল‌লেন, কোথায় হা‌সিনা বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাকের মিলিশিয়া নেতাকে ধরতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরান-সমর্থিত ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠীর নেতার বিরুদ্ধে ১ কোটি ডলার (১০ মিলিয়ন ডলার) পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাতে গালফ নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি জানিয়েছে, তারা কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা নামের সংগঠনের নেতাকে খুঁজছে।

বিবৃতিতে বলা হয়েছে, হাশিম ফিনিয়ান রাহিম আল-সারাজি মিলিশিয়া গোষ্ঠীর নেতৃত্ব দেন।

তাঁর নেতৃত্বাধীন সদস্যরা ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং ইরাকে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে।

এছাড়াও উল্লেখ করা হয়েছে,  ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি এবং সেনাদের ওপরও হামলা চালিয়েছে কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা।

ইরাকে ইরান-সমর্থিত বেশ কয়েকটি মিলিশিয়া রয়েছে, যেগুলো দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সে অংশ। ২০১৪ সালে মসুল পতনের পর ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে পরাজিত করতে স্বেচ্ছাসেবী বাহিনীগুলোকে সংগঠিত করে এই বাহিনী গঠন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়