শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ১১:১৫ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোণায় জামায়াত এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে (ভিডিও)

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্যকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় জামায়াত নেতাদের দাবি, এমপি মাছুম মোস্তাফা তার ব্যক্তিগত গাড়িতে তেল নিতে আতকাপাড়া পেট্রোল পাম্পে থামলে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে এবং সংসদ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা চালায়। ঘটনার পর তাকে দীর্ঘ সময় সেখানে অবরুদ্ধ করে রাখা হয়।

 

Advertisement

খবর পেয়ে পূর্বধলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীন জাহান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। ঘটনার পর উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।


ঘটনার বিষয়ে সংসদ সদস্য মাছুম মোস্তাফা মুঠোফোনে জানান, ‘বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিত হামলা চালিয়ে আমার গাড়ি ভাঙচুর করেছে এবং আমার ওপর আক্রমণের চেষ্টা করেছে। পরে প্রশাসন আমাকে উদ্ধার করে।’

স্থানীয় জামায়াত নেতাদের পক্ষ থেকে এই হামলায় সরাসরি বিএনপির সংশ্লিষ্টতার দাবি করা হলেও, তাৎক্ষণিকভাবে বিএনপির স্থানীয় নেতাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি দিদারুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংসদ সদস্যকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। উৎস: চ্যানেল24 ও যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ