শিরোনাম
◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা?

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৪:০১ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ নতুন মুখ নিয়ে পাকিস্তান টেস্ট স্কোয়াডে

স্পোর্টস ডেস্ক : [২] দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরুর আগে পাকিস্তান টেস্ট স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৯ নতুন ক্রিকেটার ডাক পেয়েছেন এই স্কোয়াডে ।

[৩] শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। তবে আগামী ২৬ জানুয়ারি শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে ১৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। এতে দলে জায়গা হয়নি হারিস সোহেল, মোহাম্মাদ আব্বাস, শান মাসুদ ও জাফর গহরের। আর চোটের কারণে ছিটকে গেছেন নাসিম শাহ।

[৪] এদিকে ঘরোয়া ক্রিকেটে ভালো করায় প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমরান বাট, মিডল অর্ডার ব্যাটসম্যান কামরান গুলাম, সালমান আলি আগা ও সউদ শাকিল, স্পিনার নুমান আলি ও সাজিদ খান এবং ফাস্ট বোলার হারিস রউফ ও তাবিস খান।

[৫] পাকিস্তান টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, কামরান গুলাম, আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, ইমরান বাট, আজহার আলি, সালমান আলি আগা, সউদ শাকিল, ফাহিম আশরাফ, মোহাম্মাদ নেওয়াজ, মোহাম্মাদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটকিপার), সরফরাজ আহমেদ (উইকেটকিপার), তাবিস খান, নুমান আলি, সাজিদ খান, ইয়াসির শাহ, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি। - ক্রিকইনফো/ পাকিস্তান ক্রিকেট

  • সর্বশেষ