শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড পরীক্ষার সনদ ছাড়া যাত্রী আনায় টার্কিশ এয়ারলাইন্সকে জরিমানা

শরীফ শাওন: [২] ইস্তাম্বুল থেকে ঢাকায় আসতে করোনার পিসিআর টেস্ট বাধ্যতামূলক হলেও সেই রিপোর্ট ছাড়াই যুক্তরাষ্ট্র থেকে আগত তিনজন যাত্রীকে বহন করে টার্কিশ এয়ারলাইন্স। এই অপরাধের দায়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[৩] এয়ারলাইন্স কর্তৃপক্ষের দাবি, ইস্তাম্বুল থেকে ঢাকা যেতে ইচ্ছুক ১০ যাত্রীর কোভিড পরীক্ষার সনদ না থাকায় তাদের অফলোড করা হয়। চেকইনের দায়িত্বে থাকা ব্যক্তি বিশেষের ভুলে তারা আসতে সমর্থ হন।

[৪] ভ্রাম্যমাণ আদালত জানায়, তিন যাত্রীকে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়