শিরোনাম
◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল 

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৬:০৭ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য ঝুঁকিসহ বিবিধ সংকট বিবেচনা করে ক্ষমতা গ্রহণের আগেই বাইডেনের বিশাল প্রণোদনা প্যাকেজ

দেবদুলাল মুন্না:[২] এ জন্য করোনা-বিধ্বস্ত অর্থনীতিকে সচল রাখতে এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ বরাদ্দের পরিকল্পনার কথা জানান জো বাইডেন। বৃহস্পতিবার রাতে ডেলাওয়ারের উইলমিংটন থেকে একটি প্রাইমটাইম বক্তৃতায় তিনি এ কথা জানান। নিউইয়র্ক টাইমস ও বিবিসি।

[৩] বিবিসি জানায়, এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের এই প্রণোদনা প্যাকেজের অধীনে যুক্তরাষ্ট্রের করোনাদুর্গত পরিবারগুলোর জন্য বরাদ্দ থাকছে এক ট্রিলিয়ন ডলার। প্রত্যেক মার্কিনিকে সরাসরি দেওয়া হবে এক হাজার ৪০০ ডলার করে, করোনা মোকাবিলায় খরচ করা হবে ৪১২ বিলিয়ন ডলার, ছোট ব্যবসার জন্য বরাদ্দ থাকছে ৪৪০ বিলিয়ন ডলার ও করোনার টিকার জন্য প্রায় ২০ বিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করছেন বাইডেন। এছাড়াও এই প্রণোদনা প্যাকেজের অধীনে নূন্যতম পারিশ্রমিক ও বেকার ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু পরিকল্পনা থাকছে।

[৪] সিএনএন জানায়, বাইডেন বলেন, নাগরিকদের দুর্ভোগ বেড়েই চলছে, সঙ্কট সুস্পষ্ট হয়েছে। আমাদের হাতে অপচয় করার মতো সময় নেই। জাতির স্বাস্থ্য-ব্যবস্থা খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের আরও কাজ করতে হবে এবং এখনই কাজ করতে হবে। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

 

  • সর্বশেষ