শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] থানায় দুর্নীতিবাজ পুলিশদের কোনও জায়গা নেই , এসপি বিপ্লব সরকার

আফরোজা সরকার: [২] রংপুরের মিঠাপুকুর থানার আয়োজনে মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় অফিসার ইনচার্জ এর কক্ষে এ কথা বলেন, এসপি বিপ্লব কুমার সরকার।

[৩] দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক থানায় পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। থানায় কোন পুলিশ সদস্য অবৈধ উপায়ে অর্থ উপার্জনের সাথে জড়িত থাকতে পারবে না। রংপুর জেলায় দুর্নীতিবাজ পুলিশেদের কোনো জায়গা নেই। মিঠাপুকুর থানার পুলিশ হবে, ঘুষ ও দুর্নীতিমুক্ত। মিঠাপুকুর থানা এবং বৈরাতীহাট তদান্ত কেন্দ্রের , সকল পুলিশ সদস্যদের সাথে মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার রংপুর মহোদয় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

[৪] বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মিঠাপুকুর থানার আয়োজনে প্রতি মাসের ন্যায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভা বেলা ১১টায় অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত হয়।মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ, মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ বাহিনীর আধুনিক যুগের মানুষ, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত, নিপীড়িত মানুষের- বন্ধু, মানবিক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম বার পিপিএম।

[৫] থানায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় প্রধান অতিথি মহোদয় আরো বলেন, মিঠাপুকুর থানার পুলিশ সদস্যদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সার্বিক আইন- শৃংখলা নিয়ন্ত্রন মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামী গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।

[৬] মিঠাপুকুর থানায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় প্রদান অতিথি বলেন, পুলিশ জনগণের সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান, জাতি ধর্ম, বর্ণ ও রাজনৈতিক/সামাজিক/অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে থানায় সকল নাগরিকের সমান আইনগত অধিকার লাভের সুযোগ রয়েছে। থানায় কিশোর হাজতখানার ব্যবস্থা, মহিলা আসামী/ভিকটিমকে যথাসম্ভব মহিলা পুলিশের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা থানায় ওয়ানস্টপ ডেলিভারী সার্ভিস চালুসহ থানায় সব সময় জনগণকে সেবা দিতে হবে। এতে বিন্দু পরিমাণ কার্পণ্য করা যাবে না। থানায় কোন দালাল থাকবে না। থানা হবে দালালমুক্ত, তাই জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়, সেদিকে থানা পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো পুলিশ যদি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিঠাপুকুর থানার আয়োজনে অপরাধ সভায় এ সময় উপস্থিত ছিলেন, মধুসূদন রায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), কামরুজ্জামান পিপিএম-সেবা সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), এবং মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত/অপারেশন এবং বৈরাতীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ থানার এসআই ও এএসআই গণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়