শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ১০:৩৯ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাঁখা-সিঁদুর পরে বন্ধু যশকে নিয়ে মন্দিরে নুসরাত

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পাড়ায় ও রাজনীতিতে আলোচনায় বিবাহিত সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের প্রেম। এমনই গুঞ্জন নিয়ে চারিদিকে যখন হইচই পড়ে গেছে, তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তাদের মন্দিরে যাওয়ার একটি ভিডিও।

ভিডিওতে ভারতের দক্ষিণেশ্বর কালী মন্দিরে পাওয়া গেল ‘যশরত’কে। শাঁখা-সিঁদুর, আর সবুজ-গোলাপি ভারি সিল্কের শাড়িতে সেজেছেন নুসরাত। যশ-নুসরাতের সঙ্গে হাজির হয়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্রও। যশ-নুসরাত দু’জনের মুখই ঢাকা রয়েছে মাস্কে।

যশ দাশগুপ্তের এক ফ্যান ক্লাবের পক্ষে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল গত ১৬ ডিসেম্বর। ক্যাপশন লেখা রয়েছে ভিডিওটি আগের দিনের, অর্থাৎ ১৫ ডিসেম্বরের। সুতরাং যশের সঙ্গে রাজস্থানে ঘুরতে যাওয়ার আগেই দক্ষিণেশ্বরে পৌঁছেছিলেন যশ-নুসরাত।

তবে ঠিক কারণে ছিল মন্দির দর্শন, তা স্পষ্ট নয়। ভিডিওর সাউন্ড বন্ধ রয়েছে, তাই কী কথা হচ্ছে তিনজনের তা জানাও সম্ভব হয়নি। এদিকে যশের সঙ্গে প্রেম, নিখিলের সঙ্গে ঘর ভাঙার গুঞ্জন নিয়ে নুসরাত জানিয়েছেন, ‘আমার ব্যক্তিগত জীবন জনগণের জন্য নয়।’

তিনি আরও বলেন, ‘মানুষ সবসময় আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এইবার আমি আর কিছু বলব না। মানুষ আমার বিচার করুক আমার কাজ দিয়ে, আমার অভিনয় দিয়ে। আমি ভালো বা খারাপ অভিনেত্রী সেটা বলুক। এটা আমার ব্যক্তিগত জীবন।’

সূত্র : হিন্দুস্তান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়