শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী  ◈ ৩ সংকটে চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমান ◈ ভারতীয় নারী‌দের বিয়ে করেছেন যে সব বিদেশি ক্রিকেটাররা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ১২:৩৮ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্তে সংঘাত, সুদানকে সতর্ক করলো ইথিওপিয়া

আব্দুল্লাহ যুবায়ের: [২] গত মঙ্গলবার ইথিওপিয়া জানিয়েছে, চলতি সপ্তাহে বিতর্কিত সীমন্তবর্তী অঞ্চল ‘আল-ফাসকা’য় তাদের কৃষকদের হত্যা করেছে সুদানের সৈন্যরা। আল জাজিরা

[৩] সুদান জানিয়েছে, আল ফাসকা তাদের নিয়ন্ত্রিত অঞ্চল। ইথিওপিয়ার অনেক কৃষক অবৈধভাবে এখানে চাষাবাদ করে। নিজেদের জমিতে অন্য দেশের কৃষকদের কাজের সুযোগ দেওয়া যায় না।

[৪] ইথিওপিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিনা মুফতি সংবাদ মাধ্যমে বলেছেন, সুদান জোর করেই আল ফাসকা দখল করে রেখেছে এবং সেখানে ইথিওপিয়ানদের হত্যা করছে।

[৫] তিনি আরও বলেন, আমরা সুদানের সঙ্গে যুদ্ধ চাই না। কূটনৈতিকভাবে আল ফাসকা সমস্যার সমাধান করতে আগ্রহী আমরা।

[৬] নীল নদে ইথিওপিয়ার ড্যাম তৈরি নিয়ে সুদান ও মিশরে চলছে বিতর্ক। যখন মিশর ও সুদান শান্তিপূর্ণভাবে এ সমস্যার সমাধান করতে চাচ্ছে, তখনই নতুন করে শুরু হলো সুদান ও ইথিওপিয়া সীমান্ত সংঘাত। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়