শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটগ্রামে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নুরনবী সরকার: [২] লালমনিরহাটের পাটগ্রামে এক স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে রেজোয়ান হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] সোমবার (১১ জানুয়ারী) দিনগত রাতে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাধানাথপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের নুর হোসেনের ছেলে।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা মা ক্ষেতে কাজে যাওয়ায় বাড়িতে একা থাকত ৫ম শ্রেণির ওই ছাত্রী। গত ২৬ ডিসেম্বর এ সুযোগে মেয়েটির প্রতিবেশী যুবক রেজোয়ান হোসেন বাড়িতে প্রবেশ করে মেয়েটিকে একা পেয়ে জোরপুর্বক ধর্ষণ করে চলে যায়। পরে মেয়েটি তার পরিবারকে অবগত করলে স্থানীয় ভাবে বৈঠকের চেষ্টা চালায় অভিযুক্ত রেজোয়ানের পরিবার। অবশেষে সোমবার (১১ জানুয়ারী) মেয়েটির মা বাদি হয়ে পাটগ্রাম থানায় রেজোয়ানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

[৫] অভিযোগটি আমলে নিয়ে পাটগ্রাম থানা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ধর্ষণ আইনে মামলা রুজু করে অভিযুক্ত রেজোয়ানকে রাতেই গ্রেফতার করে। মঙ্গলবার (১২ জানুয়ারী) সকালে ওই স্কুল ছাত্রীকে ডাক্টারী পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

[৬] পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়