শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৭:৫০ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে ট্রাম্পের সঙ্গে ইভানকার তীব্র মতবিরোধ

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া বিষয়টি ইভানকা ট্রাম্পের কাছে তার রাজনৈতিক ক্যারিয়ার বাঁচিয়ে রেখে ইতিবাচক হিসেবে সামনে এগিয়ে যাওয়া। কিন্তু ট্রাম্প মনে করছেন এটা হবে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। ডেইলি মেইল

[৩] তবে পিতার ইচ্ছার বিরুদ্ধে ইভানকা আগামী ২০ জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। ইভানকা মনে করেন খ্যাতি বাঁচাতেই তার উচিত ওই অনুষ্ঠানে যোগ দেয়া।

[৪] বাইডেনের অনুষ্ঠানে যোগ না দেয়ার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করছেন বিদায়ী প্রেসিডেন্টের অন্যান্য সন্তানরাও। তার পিতাকে নিয়ন্ত্রণের জন্যে মরিয়া হয়ে চেষ্টা করছেন।

[৫] ট্রাম্প বলছেন বাইডেনের অনুষ্ঠানে তার সন্তানদের যোগ দেয়া হবে অপমানজনক এবং পরিবারটির উচিত ঐক্যবদ্ধ হয়ে সামনে আগানো।

[৬] ট্রাম্প বলছেন ইভানকাকে বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দিলে তা তার ভোটাররা সহজভাবে নেবে না এবং এজন্যে মূল্য দিতে হবে। কিন্তু ইভানকা মনে করেন তার রাজনৈতিক ক্যারিয়ার এতে বিপন্ন হবে।

[৭] ২০২৪ সালে সম্ভাব্য মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প, তার ছেলে ট্রাম্প জুনিয়র ও ইভানকার প্রার্থী হবার প্রবল সম্ভাবনা রয়েছে।

[৮] ক্ষমতার শেষ দিনগুলোতে ট্রাম্পের পরিবারকে নিয়ন্ত্রণে হোয়াইট হাউসের কর্মকর্তাদেরও গলদঘর্ম হতে হচ্ছে।

[৯] ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে ইভানকার মতপার্থক্য রয়েছে তীব্র এবং ইভানকা চান বাইডেনের শপথ অনুষ্ঠানে তার পিতার কণ্ঠস্বর হিসেবে বক্তব্য রাখতে যার জন্যে তারা ভোটারদের কাছে ঋণী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়