শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৫:১৬ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বসুন্ধরা কিংস ও বারিধারা ম্যাচ দিয়ে বুধবার থেকে প্রিমিয়ার ফুটবল লিগ শুরু

নিজস্ব প্রতিবেদক : [২] প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বের প্রথম রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূচি অনুযায়ী আগামীকাল বুধবার ২০২০-২১ মৌসুমের লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা।

[৩] বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। ১৩ দলের এই আসরের অবশিষ্ট রাউন্ডের খেলার খসড়া সূচি দ্রুতই প্রেরণ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে বাফুফে।

[৪] প্রথম রাউন্ডের ৬টি ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে আবাহনী লিমিটেড খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। এই ম্যাচটিও শুরু হবে বিকেল ৪টায়।

[৫] শুক্রবার রাত ৮টায় শেখ রাসেল ক্রীড়াচক্র খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। শনিবার একই সময়ে সাইফ স্পোর্টিং ক্লাব খেলবে রহমতগঞ্জের বিপক্ষে।
রোববার রাত ৮টায় আরামবাগ ক্রীড়া সংঘ খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। সোমবার বিকেল ৪টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। প্রথম রাউন্ডে মুক্তিযোদ্ধা সংসদ থাকবে বিশ্রামে। - প্রেসবিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়