শিরোনাম
◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসএল মাতাবেন ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক: [২] ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি টি-টোয়েন্টি ব্যাটসম্যান ক্রিস গেইল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাতাবেন। রোববার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত পিএসএল এর ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।

[৩] সেখানে কোয়েটা গ্লাডিয়েটর্স দলে ভিড়িয়েছে ক্রিস গেইলকে। ওয়েস্ট ইন্ডিয়ানের পাশাপাশি কোয়েটা দলে টেনেছে ইংল্যান্ডের ব্যাটসম্যান টম বান্টন ও আইপিএলে না খেলা দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনকে। এ ছাড়াও আছেন ক্যামেরন দেলপোর্ত।

[৪] এদিকে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে দলে ভিড়িয়েছে মোহাম্মদ হাফিজদের লাহোর কালান্দার্স। সামিত প্যাটেল, টম আবেল ও জো ডেনলিকেও দলে ভিড়িয়েছে তারা।

[৫] ডেভিড মিলারকে নিয়েছে পেশায়ার জালমি। মুজিব-উর-রহমান ও রবি বোপারাকেও নিয়েছে তারা। আর ক্রিস লিন ও কার্লোস ব্রেথওয়েটকে নিয়েছে মুলতান সুলতানস।

[৬] ২০ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পিএসএলের ষষ্ঠ আসর। উদ্বোধনীর পর ২২ মার্চ করাচি জাতীয় স্টেডিয়ামেই হবে ফাইনাল। - পাঞ্জাব মেইল

  • সর্বশেষ