শিরোনাম
◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা ◈ সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করলো ইরান ◈ দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: বাতিল ৩২০ ফ্লাইট, বিপর্যস্ত এভিয়েশন ও শ্রমবাজার ◈ ইরান আত্মসমর্পণ করবে না: পার্লামেন্ট স্পিকার ◈ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দু’জনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু ◈ ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা ◈ বিয়ের প্রলোভন, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ—কাতারে গ্রেপ্তার আ.লীগ নেতা ◈ ক্রীড়া প্রতিমন্ত্রী ৫০০ জন খেলোয়াড় বেতনের আওতায় আনার সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন ◈ জ্বালানি সংকটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চাইলো বাংলাদেশ!(ভিডিও)

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০৮:৫০ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উহানে করোনার উৎপত্তি অনুসন্ধানে কাজ করার জন্য হু’র বিশেষ দল বৃহস্পতিবার চীনে অবতরণ করবে

আসিফুজ্জামান পৃথিল: [২] চীনের ন্যাশনাল হেলথ কমিশন এই ঘোষণা দিয়েছে। চলতি সপ্তাহেই এই দলটির চীনে যাবার কথা ছিলো। কিন্তু ভিসা জটিলতায় তাদের প্রবেশ করতে দেয়নি বেইজিং। এক বিবৃতিতে এনএইচসি বলেছে, ‘১৪ জানুয়ারি হু এর বিশেষজ্ঞ দল চীন সফর করবেন। সিএনএন

[৩] বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চীনের অনুমতি না মেলায় তাদের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দেশটিতে প্রবেশ করতে পারেননি। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম ঘেব্রিয়াসুস বলেছেন, এই ধরণের সিদ্ধান্ত হতাশাজনক। অবশ্য আধানোম অতিরিক্ত চীনঘেঁষা এই ধরণের অভিযোগ আগে থেকেই রয়েছে। এর আগে কখনও তাকে দেশটির সমালোচনা করতে দেখা যায়নি। এনবিসি

[৪] মাসের পর মাস ধরে এই তদন্তের ব্যাপারে বেইজিংয়ের সঙ্গে দরকষাকষি করছে হু। ২০১৯ সালের ডিসেম্বর মহামারীর জন্য দায়ী করোনাভাইরাসটির প্রথম প্রাদুর্ভাব ঘটে চীনে। এক বছর পার হয়ে গেলেও এখনও রোগটির উৎস এর মতো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়