শিরোনাম
◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা ◈ হাসিনার পরামর্শে মমতাকে পরাজিত করে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন: অলি আহমেদ (ভিডিও) ◈ ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে শরীরে এত গুলি করবো যে পরিবার গুনে শেষ করতে পারবে না: ডেভিড ইমন ◈ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ‘শত্রুরা এমন জবাব পাবে, যা কল্পনাও করতে পারবে না’: ইরানের হুঁশিয়ারি ◈ গভীর রা‌তে রিয়াল মা‌দ্রিদের মু‌খোমু‌খি বা‌র্সেে‌লোনা

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৭:৪৬ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন বছরে প্রথমবারের মতো ভারতের মাথাপিছু আয় ১ লাখ রুপির নিচে, কমেছে পাকিস্তানেরও, বেড়েছে বাংলাদেশের 

আসিফুজ্জামান পৃথিল: [২]এই প্রথম বাংলাদেশিদের মাথাপিছু আয় ভারতীয়দের চেয়ে বেশি। [৩] ২০২০ সালের অর্থনৈতিক হিসাব করেছে ভারতের জাতীয় পরিসংখ্যান কার্যালয়। বিগত বছরটিতে দেশটির জিডিপি ৮.৭ শতাংশ হারে হ্রাস পেয়েছেপরিসংখ্যান কার্যালয়ের দেওয়া তথ্যমতে দেশটির মাথাপিছু আয় কমেছে ১০.৫ শতাংশ। বিজনেস টুডে

[৪] এ বছর ভারতের মাথাপিছু আয় হয়েছে ১৮৭৭ ডলার। আর বাংলাদেশের মাথাপিছু আয় ১ হাজার ৮৮৮ ডলার। পাকিস্তানের মাথাপিছু আয় ১ হাজার ৬২৫ ডলার থেকে ১ হাজার ৩৪৯ হাজার ডলারে নেমে এসেছে। বাংলাদেশই দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ করোনা অতিমহামারীর বছরে যাদের মাথাপিছু আয় বেড়েছে।

[৫] ভারত সরকার অবশ্য বলছে, চলতি বছর বাংলাদেশকে আবারও ছাড়িয়ে যাবে তারা। ৮.২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তাদের মাথাপিছু আয় হবে ২ হাজার ৩০ ডলার। আর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৫.৪ ডলার। অবশ্য আইএমএফ এই বক্তব্যের সঙ্গে একমত নয়। বাংলাদেশেরও প্রবৃদ্ধি ৯ এর কাছাকাছি হতে পারে বলে মত তাদের।

[৬] ভারত বলছে, মাথাপিছু আয় কমার বড় কারণ, চলতি অর্থবছরে তাদের জন্যসংখ্যা ১,০৪ শতাংশ হারে বৃদ্ধি। যা এক কোটিরও বেশি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানকে মাথাপিছু আয়ে আগেই ছাপিয়ে গিয়েছিলো বাংলাদেশ। তবে ভারতকে ছাপিয়ে যাবার ঘটনা ৪৭ সালের পর এই প্রথম। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়