শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৩:৫৮ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় টোকিওতে জরুরি অবস্থা, অলিম্পিক গেমস নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক : [২] নতুন করে করোনার প্রকোপ শুরু হয়েছে জাপানে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় টোকিওতে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি হয়েছে। মনে করা হচ্ছে, এর ফলে ২০২১ সালে অলিম্পিক গেমস আয়োজনের ক্ষেত্রে চাপ আরও বাড়বে।

[৩] ইতোমধ্যে এক বছর পিছিয়ে গিয়েছে গেমস। নতুন সূচি অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও অলিম্পিকস আয়োজন নিয়ে এখন ঘোর সংশয়ে টোকিও। প্রায় দশ হাজার প্রতিযোগী অলিম্পিকসে অংশ নেবেন। তাদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে নতুন করে চিন্তাভাবনা করতে হবে আয়োজক কমিটিকে।

[৪] আগামী ২৫ মার্চ গেমসের মশাল দৌড়ের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে বিশ্বের সেরা ক্রীড়া ইভেন্টের কাউন্টডাউন। টোকিওবাসীরা অবশ্য এ বছরও অলিম্পিকস হওয়ার ব্যাপারে খুব একটা আশাবাদী নন। তবে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা আশ্বস্ত করেছেন, অলিম্পিকস যথা সময়েই হবে। হাতে এখনও কিছুটা সময় রয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে দেশে করোনার টিকা দেওয়া শুরু হবে। পরস্থিতি তখন অনেকটাই আয়ত্তে চলে আসবে বলে আমাদের বিশ্বাস। - জাপান টাইমস/ বর্তমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়