শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ১০:১৫ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি: স্বাধীনতার স্বপ্নপুরুষ, মহানায়কের স্বদেশে ফেরার গল্প সহজ ছিলো না

প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি : [২] ১০ জানুয়ারি বাংলাদেশের মানুষের কাছে একটি স্মরণীয় দিন। সাড়ে সাত কোটি মানুষ, বাঙালি জাতিসত্তা হৃদয়ে রূপান্তরিত করেছিলেন বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু জাতির কাছে এমন একজন মানুষ ছিলেন, যিনি বাংলাদেশকে, বাঙালিকে, বাংলা ‘মা’কে, আলোয় উদ্ভাসিত করার স্বপ্ন নিয়ে সংগ্রাম করেছিলেন।

[৩] বঙ্গবন্ধুকে যখন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বিশ^ জনমতের চাপে, তখন বাঙালি জাতির কাছে একটি স্বপ্নের আরাধ্যবিহীন ছিলো ১০ জানুয়ারি। সেদিন যখন বঙ্গবন্ধু ঢাকায় আসেন বাঙালির মনে বাঁধভাঙা জোয়ার সৃষ্টি হয়েছিলো।

[৪] আমাদের স্বাধীনতা সংগ্রাম, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদের রক্ত, ৩ লাখ মা-বোনের ইজ্জত হানির সেই কষ্ট বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালি ভুলে গিয়েছিলো। সেদিন বাঙালি জাতি মনে করেছিলো, আমাদের আরাধনার মহাপুরুষ আমাদের মধ্যে ফিরে এসেছেন। মানুষ স্বপ্ন দেখেছিলো, বঙ্গবন্ধু আমাদের স্বপ্নের বাংলাদেশে দিয়ে যাবেন। বাঙালি জাতি আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলো।

[৫] বঙ্গবন্ধু বাঙালি জাতির ছিলেন, তিনি কোনো দলের, কোনো ধর্মের পক্ষে ছিলেন না। তিনি ছিলেন অসাম্প্রদায়িক। কোনো অঞ্চলের মানুষ ছিলেন না। তিনি বিশ^ মানবতার স্বপ্নদ্রষ্টা ছিলেন।

[৬] বঙ্গবন্ধু ফিরে না এলে দেশের বিরুদ্ধে যে অশনি সংকেত ছিলো, মানুষের মন থেকে সেই শঙ্কা দূর হতো না। বঙ্গবন্ধু দেশে আসার ফলে আপামর জনতার দৃষ্টিভঙ্গি পরির্বতন লক্ষণীয় ছিলো, একতা তৈরি হয়েছিলো। মানুষ বাংলাদেশের স্বপ্নের বাস্তবায়ন দেখেছিলো। মানুষের মধ্যে নতুন আকাক্সক্ষা তৈরি হয়েছিলো। পরিচিতি : সাবেক সদস্য, ইউজিসি। অনুলিখন : মাসুদ হাসান।

  • সর্বশেষ