শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা কোম্পানির টিকা ‘হালাল’ ঘোষণা ইন্দোনেশিয়ায়

ডেস্ক রিপোর্ট  : চীনা কোম্পানি সিনোভ্যাকের উৎপাদিত করোনাভাইরাসের টিকা ‘হালাল’ বা ইসলামের দৃষ্টিতে বৈধ বলে ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল। শুক্রবার এই টিকাকে ‘হালাল’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।

কাউন্সিলের ফতোয়া কমিশনের সদস্য আসরোরুন নিয়াম সোলেহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, করোনা ভ্যাক নামের এই টিকা ‘পবিত্র ও হালাল’।

ইন্দোনেশিয়ার ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলেই টিকাটি ব্যবহার করতে পারবে সরকার। ইন্দোনেশিয়া এরই মধ্যে ৩০ লাখ ডোজ করোনা ভ্যাক টিকা পেয়েছে।
১৫ মাসের মধ্যে ১৮ কোটি ১৫ লাখ প্রাপ্তবয়স্ক মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে ইন্দোনেশিয়া সরকার। তবে করোনার টিকায় শূকরের জিলেটিন ব্যবহারের ফলে এই টিকা হালাল না হারাম সেই প্রশ্নের জবাব বড় বিষয় হয়ে দাঁড়ায় দেশটিতে।

সে কারণে সিনোভ্যাকের কাছে টিকা সংক্রান্ত তথ্য চায় ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল। পরে তাদের দেওয়া তথ্য পর্যালোচনা করেই টিকাকে হালাল বলেছেন ধর্মীয় নেতারা।

করোনাভাইরাসের টিকার ক্ষেত্রে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম প্রধান দেশগুলো ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, এই টিকায় যদি ‘শূকরের শরীরের কোনো উপাদান থেকেও থাকে, তারপরও তা নিতে কোনো সমস্যা নেই’।

সূত্র-বিডি-প্রতিদিন

  • সর্বশেষ