শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৩:৫২ রাত
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকা ১৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক: [২] ১৫ জানুয়ারি পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রোটিয়ারা বাড়ি ফিরবে ১৪ ফেব্রুয়ারি। আগামী ১৫ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশে রওয়া করবে প্রোটিয়ারা। এরপর থাকতে হবে কোয়ারেন্টিনে।

[৩] এই সিরিজের টেস্ট দলে জায়গা পেয়েছে দুই নতুন মুখ। ডায়ার্ন ধুপাভিলন ও ওটনিল বার্টমান নিয়ে গড়া এই দলের মোট সদস্য ২১ জন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বার্টমানের রয়েছে ৮২টি প্রথম শ্রেণীর উইকেট, খেলেছেন ২৮ টি ম্যাচ। এক ম্যাচে ১৪টি উইকেটও নিয়েছেন এই মিডিয়াম পেসার।

[৪] প্রথম টেস্ট শুরু হবে ২৬ জানুয়ারি করাচিতে। দ্বিতীয় টেস্ট রাওয়ালপিন্ডিতে ৪ ফেব্রুয়ারি থেকে। টি-টোয়েন্টি সিরিজ ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি লাহোরে। - ক্রিকইনফো/ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়