শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এ বছরও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের, বাংলাদেশের অবনতি ৩ ধাপ

আসিফুজ্জামান পৃথিল: [২] হেনলি পাসপোর্ট সূচক বলছে, ২০২১ সালেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের। দেশটির নাগরিকরা ১৯১টি গন্তব্যে বিনা ভিসায় ডেতে পারে। আর ১৯০টি দেশে বিনা ভিসায় যেতে পারা সিঙ্গাপুরের নাগরিকদের পাসপোর্ট আছে ২য় স্থানে। আর ৩@ স্থানে থাকা জার্মানির নাগরিকরা যেতে পারেন ১৮৯ দেশে।

[৩] ২০২০ সালে বাংলাদেশি পাসপোর্ট ছিলো ৯৮তম স্থানে। এবার অবস্থান ১০১তম। এই তালিকায় নিয়মিতই অবনতি সহচ্ছে সবুজ পাসপোর্টটির। ২০০৬ সালে বাংলাদেশি পাসপোর্ট ছিলো বিশ্বের ৬৮তম শক্তিশালী পাসপোর্ট।

[৪] বাংলাদেশি পাসপোর্টে ভ্রমণকারীদের ৪১টি দেশে বিনা ভিসা,অন অ্যারাইভাল ভিসা আর ইলেক্ট্রনিক ট্রানজিশন অথারিটি রয়েছে। এরমধ্যে এশিয়ার দেশ ৬টি। এরমধ্যে ভুটান ও ইন্দোনেশিয়ায় বিনা ভিসায় যাওয়া যায়। ক্যারেবিয়ানের কোনও দেশে ভিসা লাগে না বাংলাদেশিদের। আর আমেরিকা মহাদেশে একমাত্র বলিভিয়ায় রয়েছে অন অ্যারাইভাল ভিসার সুযোগ।

[৫] দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, তাদের অবস্থান ৬২। ভারতের অবস্থান ৮৫, ভুটান ৯০, মিয়ানমার ৯৬, শ্রীলঙ্কা ১০০, নেপাল ১০৪, পাকিস্তান ১০৭ ও আফগানিস্থান ১১০।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়