শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩৯ শতাংশ মার্কিনি বিশ্বাস করেন নির্বাচনে কারচুপি হয়েছে

আসিফুজ্জামান পৃথিল: [২] ৬৭ শতাংশ রিপাবলিকান, ১৭ শতাংশ ডেমোক্রেট আর ৩১ শতাংশ স্বতন্ত্র ভোটার এই বক্তব্যে একমত, জানালেন টেড ক্রুজের নেতৃত্বে ১১জন দায়িত্বরত ও নির্বাচিত সিনেটর।

[৩] এক যৌথ বিবৃতিতে এই রিপাবলিকান সিনেটররা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এমন এক প্রজাতন্ত্র, যার নেতারা নির্বাচিত হন জনগণের ভোটে। এসব নির্বাচন পরিচালিত হয় সংবিধান আর কেন্দ্রীয় আইনের আলোকে। ২০২০ সালের নির্বাচন ২০১৬ সালের মতোই হাড্ডাহাড্ডি লড়াইতে পর্যবামিত হয়েছে। কিন্তু এবার বারবার তছরুপের অভিযোগ উঠেছে।’

[৪] ‘আমরা আমাদের জীবনে এবারের মতো তছরুপ আর জালিয়াতি দেখিনি। রয়টার্স আর ইপসসের জরিপ বলছে, প্রায় ৪০ শতাংশ মার্কিন ভোটার মনে করেন, নির্বাচনে কারচুপি হয়েছে। এটি আমাদের বক্তব্য নয়। এটি দুটি স্বাধীন সংস্থার জরিপ।’

[৫] কংগ্রেসের কিছু সদস্য এই জরিপের সঙ্গে একমত নাও হতে পারেন। কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া জাদুকরিভাবে উধাও হয়ে যেতে পারে না। হ্যাঁ, আদালতে এসব অভিযোগ টেকেনি। কিন্তু আদালত পোক্ত ও দৃশ্যমাণ প্রমাণের উপর নির্ভর করেন। কিন্তু এবার কারচুপি হয়েছে সুক্ষ্ম। অবশ্য দুইবার এই ভুল শোধরানোর দায়িত্ব পেয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট। তবে দুবারই তারা সেটি বাতিল করেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়