শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৮:০৫ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদী দখল ও দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান

তৌহিদুর রহমান: [২] মুজিববর্ষ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে।

[৩] বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ নৌ বন্দর ও আশপাশ এলাকায় নৌ পথ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ এর যৌথ উদ্যোগে নদী দখল ও দূষণমুক্ত করতে মেঘনা নদীর
তীরে এই কার্যক্রম চালানো হয়।

[৪] বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের কর্মকর্তা মোঃ শহিদুল্লাহর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান চালানোকালে পুলিশ, স্বেচ্ছাসেবী ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

[৫] তারা নদীর তীরবর্তী ময়লা-আবর্জনা সংগ্রহ করে সেগুলো পুড়িয়ে ফেলেন এবং নদীতে ময়লা আবর্জনা না ফেলতে প্রচারণা চালান। অভিযান শেষে
বিআইডব্লিউটিয়ের কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়