শিরোনাম
◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৬:১২ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উঠানে গাঁজার গাছ লাগিয়ে সেবন

নিউজ ডেস্ক: কুমিল্লার হোমনা পৌর এলাকায় অভিযান চালিয়ে বাড়ির উঠানে লাগানো তিনটি তরতাজা গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।বাড়ির উঠানে গাঁজার গাছ লাগিয়ে গোপনে সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে খোকন মিয়া (২৯) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লার হোমনা পৌর এলাকায় অভিযান চালিয়ে বাড়ির উঠানে লাগানো তিনটি তরতাজা গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতির কথা জানতে পেয়ে খোকন মিয়া পালিয়ে যায়।

হোমনা থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, “সংবাদ পেয়ে আমরা খোকন মিয়ার বাড়িতে গিয়ে দেখতে পাই তার উঠানে তিনটি তাজা গাঁজার গাছ লাগানো হয়েছে। তবে গাছগুলো উদ্ধার করতে গিয়ে বাড়িতে কাউকে পাওয়া যায়নি।”

পুলিশ সূত্রে জানা যায়, খোকন মিয়া তার লাগানো ওই গাছগুলো থেকে গাঁজা নিয়ে গোপনে সেবন ও বিক্রি করে আসছিলেন। খোকন মিয়া পেশায় পল্লী বিদ্যুৎ লাইনে গাছ কাটার সঙ্গে সংযুক্ত ছিলেন। তবে নিয়োগপ্রাপ্ত নয়।

হোমনা থানার তদন্ত কর্মকর্তা মো. আমিনুর রসুল জানান, গাঁজার গাছগুলো থানায় নিয়ে আসা হয়েছে। বাড়ির মালিক খোকন মিয়ার বিরুদেধ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: ঢাকা ট্রিবিউন

 

  • সর্বশেষ