শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৬:০৭ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাজাহানপুরে ভুমিদস্যুদের লক্ষাধিক টাকা জরিমানা

আবদুল ওহাব: বগুড়ার শাজাহানপুরে কৃষি জমিগুলো ডোবা-নালা গর্ত করে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করার অপরাধে ভুমিদস্যুদের লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার ৬ জানুয়ারী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী ভুমি কমিশনার আশিক খান।
আদালত পরিচালনাকালে তিনি জানান, অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করার অপরাধে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সবুজ (২২) কে ৫০ হাজার টাকা এবং মাদলা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে আজাদুর রহমান (৪০) কে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া চোপিনগর ইউনিয়নে রঙ্গীলা ঘাটের সন্নিকটে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করার অপরাধে দুরুলিয়া গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে রিপন (৪৩) এবং লক্ষিকোলা গ্রামের লুৎফর রহমানের ছেলে আনোয়ারুল (৪৫) কে যথাক্রমেমম ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে কারাদন্ডের নির্দেশ দেয় আদালত।

তিনি আরও জানান, বালুমহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংঘন করায় ১৫ (১) ধারা মোতাবেক তাদেরকে এই দন্ডাদেশ প্রদান করা হয়।

উল্লেখ্য শাজাহানপুর উপজেলার বেশীরভাগ গ্রাম-গঞ্জে ভুমিদস্যুরা অবাধে কৃষিজমি থেকে রাতের আধারে মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করছে। চলমান এসব কর্মকান্ডের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এদিকে উপজেলার কৃষি জমি রক্ষার্থে ভুমিদস্যুদের বিরুদ্ধে উপজেলা সহকারি ভুমি কমিশনার আশিক খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় ভুয়সী প্রশংসা করেছেন এলাকার সাধারন জনগন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়