শিরোনাম
◈ বাংলাদেশি কার্গোর বাজার ধরতে সমুদ্র বন্দরের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করছে আদানি ◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ১১:৩২ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযুদ্ধের চেতনায় অবিশ্বাসীদের মন্ত্রীসভায় দেখতে চাই না: ফাজলে হোসেন এমপি

সাতক্ষীরা প্রতিনিধি : [২] ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেন, দেশের দক্ষিণাঞ্চলেনর মানুষ বারবার ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে তাদের সব সহায় সম্পদ হারাচ্ছেন। মানবিক বিপর্যয়ের মুখে তাদের জীবন জীবিকা কৃষি ও অন্যান্য পেশা রক্ষায় জলাবদ্ধতারোধে নদী ও সংযোগ খাল খনন অতীব জরুরি।

[৪] তিনি আরও বলেন, নদী ও খাল শুকিয়ে যাওয়ায় এ অঞ্চল এক বিরানভূমিতে পরিণত হতে চলেছে। মানুষ তার পেশা হারিয়ে অসহায় হয়ে পড়ছে। অনেকে দেশান্তরী হচ্ছেন। গ্রামের পর গ্রাম সারা বছর ধরে পানিমগ্ন হয়ে থাকছে। কৃষি ও মৎস্য সম্পদ হ্রাস পাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন নদী খাল শুকিয়ে যাওয়ায় লবনাক্ততার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এতে এই অঞ্চলের পরিবেশও ভারসাম্য হারাচ্ছে। এ এলাকা মানুষের বসত অনুপযোগী হয়ে উঠছে। এ অবস্থা চলতে থাকলে এ অঞ্চল মরুভূমি হয়ে যাবে। এই জনপদ সমুদ্রগর্ভে চলে যাবে। সুন্দরবন হারিয়ে যাবে।

[৫] ফজলে হোসেন বাদশা বুধবার সাতক্ষীরার বিনেরপোতায় ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শীর্ষক এক পদযাত্রা কর্মসূচি ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

[৬] পদযাত্রা ও জনসভায় ওয়ার্কাস পার্টির নেতা ফজলে হোসেন বাদশা ৭ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে টিআরএম পদ্ধতি চালু করা, নদী ও খাল খনন করা, নদীর সঙ্গে খালের সংযোগ স্থাপন, দক্ষিনাঞ্চলে স্থায়ী বেড়িবাঁধ নির্মান, স্লুইসগেট গুলো সচল করা, সকল অবৈধ ইজারা বাতিল এবং নদী তীরে বসবাসকারী মানুষকে সরিয়ে তাদের পুনর্বাসন করা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়