শিরোনাম
◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০৩:২৫ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বারোমাসী আম বাগান করে স্বাবলম্বী তিন তরুণ

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সাদুল্যাপুরে বারোমাসী আম বাগান করে স্বাবলম্বী হয়েছেন তিন তরুণ। দৃষ্টি কেড়েছেন কৃষি বিভাগের পাশাপাশি স্থানীয় তরুণদের। তাদের সফলতা দেখে অন্যরাও ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছেন বারোমাসী আম বাগান তৈরিতে।


২০১৯ সালে তরুণ উদ্যোক্তা জাহিদ হাসান জয়ের বাবার কাছ থেকে চার বিঘা জমি নিয়ে ৫’শ বারোমাসি চারা লাগান জয়, রুবেল মন্ডল, মোহাম্মদ মাসুদ রানা। দেড় বছর ধরে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করেন আম বাগানের।

গত আগস্ট মাস থেকে শুরু হয় ফল ধরা। বারোমাসী এ আম বিক্রির উপযোগী হওয়ার পর তাদের আর পেছন ফিরে তাকাতে হয়নি। সপ্তাহে ৩০ থেকে ৫০ কেজি আম বিক্রি করছেন তারা। প্রতিকেজি আম পাইকারি বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে।

তিন উদ্যোক্তার সাফল্য দেখে এখন অনেকেই বারোমাসী আম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এ জাতের আম চাষে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ।

সাদুল্যাপুরে ৩০০ হেক্টর জমিতে নানা জাতের ফল চাষ করা হয়। এবার নতুন করে যুক্ত হলো বারোমাসী আম।  ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়