শিরোনাম
◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০৫:৪০ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলাধুলাকে কেন্দ্র করে শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট : শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে নির্যাতনের শিকার শিশুটি চলাফেরা করতে পারছে না, ভেঙে গেছে দাঁত। চট্টগ্রামের কর্ণফুলীতে আট বছরের শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। মারধরের পর শিশুটি চলাফেরা করতে পারছে না। এমনকি তার দাঁত ভেঙ্গে গেছে। মারধর ও নির্যাতনের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছে শিশুটির পরিবার।

 

 

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ৮ বছরের শিশু ইমতিয়াজকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায় চরপাথরঘাটা গ্রামের জকির আহমদ। শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সাম্পান মাঝি ও তার প্রতিবেশী জকির আহমদের পরিবারের মধ্যে ঝগড়া হলে, স্থানীয়রা তা মীমাংসা করেন। কিন্তু, এরই জেরে গত বুধবার শিশুটি খেলা করার সময় তাকে মারধর ও নির্যাতন করে জকির।

নির্যাতনের শিকার শিশুর বাবা সেলিম খান জানান, প্রতিবেশীরা এগিয়ে না এলে হয়তো তাকে মেরেই ফেলা হতো। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সেলিম খান।

ইমতিয়াজকে মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল আরও দুই শিশু। নির্যাতনের কথা কাউকে না জানাতে তাদেরও হুমকি দেয় জকির। এ ঘটনায় গেল শুক্রবার কর্ণফুলী থানায় মামলা করেন শিশুটির বাবা।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে, তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র- ডিবিসি নিউজ  ও এটিএন নিউজ

  • সর্বশেষ