শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০৩:০৭ রাত
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মরিসিও পচেত্তিনো এখন নেইমার-এমবাপেদের নতুন কোচ

স্পোর্টস ডেস্ক : [২] শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। পিএসজির নতুন ম্যানেজার মরিসিও পচেত্তিনো হলেন দলটির নতুন কোচ। টমাস টুখেল ছাঁটাই হওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন ফরাসি ক্লাব পিএসজির এই ম্যানেজার। টটেনহ্যাম ও সাউদাম্পটনের এক সময়ের এই কোচই নেইমার-এমবাপ্পেদের দায়িত্ব পেয়েছেন।

[৩] ৪৮ বছর বয়সী পচেত্তিনোর সঙ্গে পিএসজির চুক্তি ৩০ জুন ২০২২ পর্যন্ত। আর্জেন্টাইন এ কোচের সঙ্গে আরো এক বছর চুক্তির মেয়াদ বৃদ্ধির অপশনও রেখেছে ফরাসি ক্লাবটি। এই ক্লাবের হয়ে এক সময় খেলেছেনও পচেত্তিনো। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত পিএজসিতে কাটান আর্জেন্টিনার হয়ে ২০ ম্যাচ খেলা ডিফেন্ডার। ২০১৯ সালের নভেম্বরে টটেনহ্যামের কোচের পদ থেকে ছাঁটাই হওয়ার পর থেকে বেকার ছিলেন তিনি।

[৪] লিগ ওয়ানে পিএসজি বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সেলোনার বিপক্ষে খেলবে দলটি। আড়াই বছর পিএসজির কোচের পদে থাকা টুখেল গত ২৯ ডিসেম্বর ছাঁটাই হন। - গোল ডটকম/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়