শিরোনাম
◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি ◈ ট্রাম্প‌কে চ‌্যা‌লেঞ্জ জানা‌তে উপসাগরীয় দেশগু‌লোর আট সেতু উ‌ড়ি‌য়ে দে‌বে ইরান

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০৫:১৪ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২০ সালে করোনা মহামারীর মধ্যেও বিমান দুর্ঘনায় মৃত্যুর রেকর্ড

আবদুল হাকিম: [২] নেদারল্যান্ডের একটি বিমান কনসাল্টিং সংস্থার মতে, করোনা মহামারীর কারণে বিমান চলাচল কম থাকা সত্ত্বেও বিশ্বে বিমান দুর্ঘটনায় মারা গেছেন ২৯৯ জন, যা অন্যান্য বছরের তুলনায় ছিলো সর্বোচ্চ। দ্য গার্ডিয়ান

[৩] বিমান পরিচালনা সংস্থা টু৭০ জানায়, ২০২০ সালে পাঁচটি মারাত্মক দুর্ঘটনাসহ ৪০টি বিমান দুর্ঘটনা ঘটেছে, যাতে মারা যায় ২৯৯ জন। এর আগে ২০১৯ সালে ৮টি বড় দুর্ঘটনাসহ মোট ছিলো ৮৬টি, যাতে মারা যায় ২৫৭ জন।

[৪] সংস্থাটি আরও জানায়, গত বছর বড় বাণিজ্যিক বিমানগুলো প্রতি মিলিয়ন ফ্লাইটে ০.২৭ শতাংশ দুর্ঘটনার সম্মুখিন হয়েছে। ২০১৯ সালে প্রতি মিলিয়ন ফ্লাইটে সর্বোচ্চ ছিল ০.১৮ শতাংশ।

[৫] করোনার কারণে অধিকাংশ বিমান সংস্থা তাদের বিমান চলাচল কমিয়েছে। ফ্লাইটট্রেডার২৪’র প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে ৪২ শতাংশ বিমান চলাচল কমেছে।

[৬] টু৭০’র তথ্য মতে, গত বছর জানুয়ারিতেই ইরানে আকাশসীমা থেকে ইউক্রেনের বিমান বিধ্বস্তে ১৭৫ জন মারা যায়, যা ঐ বছরে মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু তালিকায় মে মাসে পাকিস্তানে বিমান দুর্ঘটনায় মারা যায় ৯৮ জন। সম্পাদনা: আখিরুজ্জুমান সোহান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়