শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০২:১৩ রাত
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেল চলবে চট্টগ্রাম-কক্সবাজার

বাশার নূরু: [২] চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। এ প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৪৭ শতাংশ। কাজের এ ধারা অব্যাহত থাকলে আগামী বছরের জুনের মধ্যেই রেল চলাচলের উপযোগী হবে এ রুটে।

[৩] চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন সম্প্রসারণ প্রকল্পে পরিচালক মফিজুর রহমান বলেন, করোনা প্রাদুর্ভাবের পর বর্ষাকাল এ প্রকল্পের কাজের গতিতে বড় ধরনের ধাক্কা দেয়। যদিও গত নভেম্বর থেকে পুরোদমে কাজ চলছে। ডিসেম্বর পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৪৭ শতাংশ। আশা করছি আগামী বছরের জুনের মধ্যেই রেল চলাচলের উপযোগী হবে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন।

[৪] জানা গেছে, রেললাইন তৈরির জন্য মাটি ভরাট কাজের অগ্রগতি হয়েছে প্রায় ৬৫ শতাংশ। প্রকল্পের ৯টি স্টেশন বিল্ডিংয়ের মধ্যে ৫টি নির্মাণ কাজ হয়েছে প্রায় ২০ শতাংশ। ১৪৫টি কালভার্টের মধ্যে ৭০টি কাজ শেষ হয়েছে। ৩০টি কালভার্টের কাজ চলছে দ্রুত গতিতে। ৩৯টি ব্রিজের মধ্যে ৩০টির কাজ শেষ হয়েছে ৮০ শতাংশ। কক্সবাজারের নির্মাণাধীন সর্বাধুনিক স্টেশন আইকনিক বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছে ২০ শতাংশ। বনাঞ্চলের ভিতরে হাতি চলাচলের জন্য তৈরি করা হচ্ছে ২টি আন্ডারপাসের কাজ শেষ হয়েছে। ওভারপাস তৈরির কাজও চলছে দ্রুততার সঙ্গে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়