শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৯:৩০ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় বেতন স্কেলসহ পাঁচ দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

শরীফ শাওন: [২] গ্রাম পুলিশের দফাদার ৭ হাজার এবং মহলদার ৬ হাজার ৫০০ টাকা পান। নির্ধারিত বেতন-ভাতার বাইরে রেশন বা চিকিৎসাসহ অন্য কোন সুবিধা নেই। ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত অর্থ এবং যাতায়াত ভাড়াও অনেক ক্ষেত্রে পাচ্ছি না। নিত্যপণ্যের বাজারদরের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে মানবেতর জীবনযাপন করছি বললেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দরা।

[৩] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা বলেন, প্রায় ৪০ বছর থেকে এ বাহিনীর সদস্যের অবস্থার উন্নতি হয়নি। ৫০ বছরে বহুবার ক্ষমতার রতবদল হয়েছে। দেড় দশক থেকে বর্তমান সরকার বলছে, উন্নয়নশীল দেশের কাতারে আসছে বাংলাদেশ। গ্রাম পুলিশের সদস্যরা নিম্ন আয়ের মানুষেও উন্নীত হতে পারেনি।

[৪] দাবিগুলো হলো- জাতীয় বেতনস্কেলের অন্তর্ভুক্তকরণ করে বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন প্রদান; রেশনিং এবং ঝুঁকি ও চিকিৎসা ভাতার ব্যবস্থা; ইউনিয়ন পরিষদকে গ্রাম পুলিশের প্রশাসনিক ইউনিট ঘোষণা, এককালীন অবসর ভাতা দফাদার ৮ লাখ ও মহালদার ৭ লাখ নির্ধারণ; কেন্দ্রীয় অধিদপ্তর প্রতিষ্ঠা এবং প্রশিক্ষণ ব্যবস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়